বাংলাদেশ বিষয়াবলী (ইতিহাস)

 ✬ বাঙ্গালি জাতির মুক্তির সনদ – ৬ দফা দাবি।

✬ ৬ দফা দাবি উথাপন করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

✬ ৬ দফা দাবি উথাপন করা হয় – ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি।

✬ ঊনসত্তরের গণ অব্যুথান হয় – ১৯৬৯ সালে।

✬ গণ অভ্যুথানে শহীদ হন – আসাদ, ড. শামসুজ্জোহা।

✬ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল – ৩৫ জন।


✬ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

✬ আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয় – ১৯৬৮ সালের ১৯ জুন।

✬ আগরতাল ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয় – ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।

✬ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় – ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

✬ আইয়ুব খান পদত্যাগ করেন – ১৯৬৯ সালের ২৫ মার্চ।

✬ কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ৭ ডিসেম্বর।


✬ কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে মোট ভোটার ছিল – ৫ কোটি ৬৪ লাখ।

✬ কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে – ১৬৭ টি ( ১৬৯ এর মধ্যে)।

✬ সামরিক শাসন জারি করা হয় – ১৯৫৮ সালের ৭ অক্টোবর।

✬ আইয়ুব খান ক্ষমতা দখল করেন – ১৯৫৮ সালের ২৭ অক্টোবর।

✬ মৌলিক গণতন্ত্র চালু করেন – আইয়ুব খান।

✬ আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় – ১৯৬১ সালে।

✬ ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে – ১৯৬২ সালে।

✬ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর।

✬ প্রাদেশিক পরিষদ নির্বাচনে আ.লীগ আসন পায় – ২৮৮ টি ( ৩০০ এর মধ্যে)।

✬ পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন – আগা খান।

✬ পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অধিবেশন স্থগিত করা হয় – ১৯৭১ সালের ১ মার্চ।


✬ অসহযোগ আন্দোলনের ডাক দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

✬ অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় – ১৯৭১ সালের ২ মার্চ।

✬ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল – অসহযোগ আন্দোলন।

✬ জাতীয় পরিষদের অধিবেশন আহবান করা হয় – ১৯৭১ সালের ৩ মার্চ।

✬ পূর্ববাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয় – ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে।

✬ অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করা হয় – ১৯৭১ সালের ১৭ মার্চ।


✬ অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করেন – টিক্কা খান, রাও ফরমান আলী।

✬ অপারেশন সার্চ লাইট হলো – ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরহত্যাকান্ড।

✬ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন – ২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে।

✬ বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় – ২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১.৩০ মিনিটে।

✬ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন – ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ রাত ১২ টার পর।


✬ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিল – ইংরেজিতে।

✬ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় – ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে।

✬ বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান – ধীরেন্দ্রনাথ দত্ত ( ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি)।

✬ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় – ১৯৪৮ সালের ২ মার্চ।

✬ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় যে তারিখকে – ১৯৪৮ সালে ১১ মার্চকে।

✬ চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু করার দাবি করেন – ১৯৪৭ সালের ১৭ মে।

✬ মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন – ১৯৩৭ সালে।

✬ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধীতা করেন – শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

✬ ব্রিটিশ শাসনের অবসান হয় – ১৯৪৭ সালের ১৪ আগষ্ট।

✬ চৌধুরী খালেকুজ্জামান এর প্রস্তাবের বিরোধীতা করেন – ড. মুহাম্মদ শহীদুল্লাহ এবং ড. এনামুল হক।

 

✬ ‘গণ আজাদী লীগ’ গঠিত হয় – ১৯৪৭ সালে কারুদ্দিন আহমদের নেতৃত্বে।

✬ গণ আজাদী লীগের দাবি ছিল – মাতৃভাষায় শিক্ষা দান।

✬ তমদ্দুন মজলিশ গঠিত হয় – ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।

✬ তমদ্দুন মজলিশ গঠিত হয় – অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে।

✬ ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে – তমদ্দুন মজলিশ।

✬ পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ (বর্তমান ছাত্র লীগ) গঠিত হয় – ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।

✬ ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৪৮ সালের ১৫ মার্চ।

✬ ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে।

✬ মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার কথা ঘোষণা দেন – ১৯৪৮ সালের ২১ মার্চ।

✬ খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন- ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে।

✬ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুন ভাবে গঠিত হয় – ১৯৫২ সালের ৩০ জানুয়ারি (আবদুল মতিন আহবায়ক)।

 

✬ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

✬ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি – সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়।

✬ ২১ ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয় – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়।

✬ ২১ ফেব্রুয়ারির সভায় সিদ্ধান্ত হয় – ১০ জন করে মিছিল করবে।

✬ শহীদ শফিউর মৃত্যুবরণ করেন – ১৯৫২ সালের ২২ফেব্রুয়ারি।

✬ প্রথম শহীদ মিনার নির্মান করা হয় – ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে।

✬ প্রথম শহীদ মিনার উদ্বোধন – ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি।

✬ প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন – ভাষা শহীদ শফিউরের পিতা।

✬ একুশে ফ্রব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন – চট্টগ্রামের কবি মাহবুব উল আলম।

✬ ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম – কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।


✬ আলাউদ্দিন আল আজাদ রচনা করেন – স্মৃতির মিনার কবিতাটি।

✬ ভাষা আন্দোলনের গান – আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ( আব্দুল গাফফার চৌধুরী)।

✬ আব্দুল লতিফ রচনা করেন – ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।

✬ মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন – কবর নাটক।

✬ জহির রায়হান রচনা করেন – আরেক ফাল্গুন উপন্যাস।

✬ বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে – ১৯৫৬ সালে।

✬ বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্রেরণা দিয়েছিল – ১৯৫২ সালের ভাষা আন্দোলন।

✬ শহীদ দিবস পালন শুরু হয় – ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।

✬ শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – UNESCO

✬ ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।

✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় – ১৯৪৯ সালের ২৩ জুন।

✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের স্থান – ঢাকার রোজ গার্ডেন।

✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতি ছিলেন – মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সাধারণ সম্পাদক ছিলেন – শামসুল হক ( টাঙ্গাইল)।

✬ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যুগ্ন সম্পাদক ছিলেন – শেখ মুজিবুর রহমান।

✬ ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল – আওয়ামী লীগের।

✬ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয় – ১৯৫৫ সালে।

✬ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় – ১৯৫৩ সালের ১৪ নভেম্বর।

✬ যুক্তফ্রন্ট গঠিত হয় – ৪ টি দল নিয়ে।


✬ যুক্তফ্রন্টের ইশতেহার ছিল – ২১ টা।

✬ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৫৪ সালের মার্চে।

✬ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল – ২৩৭ টি।

✬ যুক্তফ্রন্ট আসন লাভ করে – ২২৩ টি।

✬ ২১ দফার প্রথম দফা ছিল – বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

✬ যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন – এ.কে ফজলুল হক (১৯৫৪ সালের ৩ এপ্রিল)।

✬ যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল – ৫৬ দিন।

✬ যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে – ১৯৫৪ সালের ৩০ মে।

✬ যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন – গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।

✬ যুক্তফ্রন্ট সরকারের বরখাস্তের ইস্যু ছিল – আদমজি ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালিঅবাঙ্গা \ লি দাঙ্গা।

✬ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় – ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে।

✬ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন – ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান।


✬ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন – ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে।

✬ বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল- ২৪ বছর।

✬ মেহেরপুর জেলার অন্তর্গত – বৈদ্যনাথ তলা এবং আম্রকানন।

✬ বৈদ্যনাথ তলার বর্তমান নাম – মুজিবনগর।

✬ মুজিবনগর সরকার গঠিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল।

✬ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল।

✬ মুজিবনগর সরকার শপথ গ্রহন করে – ১৯৭১ সালের ১৭ এপ্রিল।

✬ মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

✬ মুজিব নগর সরকারের উপরাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম।

✬ মুজিব নগর সরকারের প্রধান মন্ত্রী – তাজ উদ্দীন আহমেদ।

✬ মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী – এম. মনসুর আহমদ।

✬ ভারত পাকিস্তান যুদ্ধ হয় – ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর।

✬ ভারত পাকিস্তান যুদ্ধ চলে – ১৭ দিন।

✬ পৃথিবীতে ভাষা রয়েছে – ৬০০০ এর বেশি।

Comments