বাংলাদেশের নদ-নদী সম্পর্কিত সাধারণ জ্ঞান

প্রশ্ন ১ নদ-নদীর বিজ্ঞান সম্পর্কিত আলোচনাকে কি বলে?

উত্তরঃ Potomology.


প্রশ্ন ২ বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীর নাম কি?

উত্তরঃ পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্নফুলী, সুরমা ও মধুমতি।


প্রশ্ন ৩ বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ্য কত?

উত্তরঃ ২৪,১৪০ কিলোমিটার।


প্রশ্ন ৪ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কত?

উত্তরঃ প্রায় ৭০০ টি।


প্রশ্ন ৫ বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৫২২১ কিলোমিটার।


প্রশ্ন ৬ বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উত্তরঃ সুরমা নদী।


প্রশ্ন ৭ সুরমা নদীর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৩৯৯ কিলোমিটার।


প্রশ্ন ৮ বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি?

উত্তরঃ পদ্মা নদী।


প্রশ্ন ৯ পদ্মা নদীর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৩৬৬ কিলোমিটার।


প্রশ্ন ১০ বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?

উত্তরঃ ব্রহ্মপুত্র নদ।


প্রশ্ন ১১ বাংলাদেশের নদী গুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?

উত্তরঃ ব্রহ্মপুত্র নদ।


প্রশ্ন ১২ বাংলাদেশের দীর্ঘতম নদী প্রণালী কোনটি?

উত্তরঃ সুরমা-মেঘনা নদী প্রণালী।


প্রশ্ন ১৩ বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি?

উত্তরঃ যমুনা নদী।


প্রশ্ন ১৪ বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?

উত্তরঃ কর্ণফুলী।


প্রশ্ন ১৫ বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কি?

উত্তরঃ গোবরা নদী। এটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত।


প্রশ্ন ১৬ বাংলাদেশের প্রধান নদী বন্দর গুলো নাম-

উত্তরঃ ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল ও খুলনা নদীবন্দর।


প্রশ্ন ১৭ বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি?

উত্তরঃ নারায়ণগঞ্জ নৌ বন্দর।


প্রশ্ন ১৮ বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তরঃ হারুকান্দি, ফরিদপুর।


প্রশ্ন ১৯ বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশন গঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৭২ সালে।


প্রশ্ন ২০ ভারত-বাংলাদেশের যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি?

উত্তরঃ দুই দেশের নদী গুলোর নাব্যতা বৃদ্ধি।


প্রশ্ন ২১ বাংলাদেশের মোট অভিন্ন বা অন্তসীমান্ত নদী কয়টি?

উত্তরঃ ৫৭ টি। (বাংলাপিডিয়া মতে ৫৮ টি)


প্রশ্ন ২২ ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কত?

উত্তরঃ ৫৪ টি। (বাংলাপিডিয়া মতে ৫৫ টি)


প্রশ্ন ২৩ ভারত হতে বাংলাদেশে আসা নদীর সংখ্যা কত?

উত্তরঃ ৫৫ টি।


প্রশ্ন ২৪ মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশকারী নদীর সংখ্যা কয়টি?

উত্তরঃ ৩ টি।


প্রশ্ন ২৫ মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী গুলো কি কি?

উত্তরঃ নাফ, সঙ্গু ও মাতামুহুরী।


প্রশ্ন ২৬ মায়ানমার-বাংলাদেশকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তরঃ নাফ নদী।


প্রশ্ন ২৭ নাফ নদীর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৫৬ কিলোমিটার।


প্রশ্ন ২৮ নাফ নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে?

উত্তরঃ কক্সবাজার জেলা দিয়ে।


প্রশ্ন ২৯ নাফ নদীর উত্তপত্তিস্থল কোথায়?

উত্তরঃ মায়ানমারের আরাকান পর্বতে।


প্রশ্ন ৩০ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদীর সংখ্যা কয়টি?

উত্তরঃ ১ টি।


প্রশ্ন ৩১ বাংলাদেশ থেকে ভারতে কোন নদী প্রবেশ করেছে?

উত্তরঃ কুলিখ নদী।


প্রশ্ন প্রশ্ন ৩২ বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি?

উত্তরঃ ১ টি।


প্রশ্ন ৩৩ কোন নদী বাংলাদেশের ভিতর দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়েছে?

উত্তরঃ মেঘনা নদী।


প্রশ্ন ৩৪ দুই ভাগ হয়ে মেঘনা কি কি নামে প্রবাহিত হয়?

উত্তরঃ সুরমা ও কুশিয়ারা।


প্রশ্ন ৩৫ সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারন করে?

উত্তরঃ কালনি নদী।


প্রশ্ন ৩৬ কালনি নদী পুনরায় কোথায় মেঘনা নাম ধারণ করে?

উত্তরঃ আজমিরীগঞ্জ, হবিগঞ্জ।


প্রশ্ন ৩৭ বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?

উত্তরঃ বগুড়া।


প্রশ্ন ৩৮ পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

উত্তরঃ গোয়ালন্দ।


প্রশ্ন ৩৯ বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে কোন নদী প্রবেশ করেছে?

উত্তরঃ আত্রাই, মহানন্দ, পুনর্ভবা ও টাঙ্গন নদী।


প্রশ্ন ৪০ বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের মধ্য দিয়ে কোন নদী প্রবেশ করেছে?

উত্তরঃ ব্রহ্মপুত্র নদ।


প্রশ্ন ৪১ বাংলাদেশ, ভারত, চীন ও নেপালের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?

উত্তরঃ গঙ্গা নদী।


প্রশ্ন ৪২ গঙ্গা নদী বাংলাদেশে কি নাম ধারণ করেছে?

উত্তরঃ পদ্মা নদী।


প্রশ্ন ৪৩ পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিলিত হয় কোথায়?

উত্তরঃ চাঁদপুরে।


প্রশ্ন ৪৪ যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে কোথায়?

উত্তরঃ গোয়ালন্দ।


প্রশ্ন ৪৫ ভারত-বাংলাদেশকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তরঃ হাড়িভাঙ্গা নদী।


প্রশ্ন ৪৬ হাড়িভাঙ্গা নদী কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ সাতক্ষীরা জেলায়।


প্রশ্ন ৪৭ দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তরঃ হাড়িভাঙ্গা নদীর।


প্রশ্ন ৪৮ ভারত কোন নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে?

উত্তরঃ গঙ্গা।


প্রশ্ন ৪৯ বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ বুড়িগঙ্গা নদীর তীরে।


প্রশ্ন ৫০ বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?

উত্তরঃ ধলেশ্বরী নদীর।


প্রশ্ন ৫১ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বলা হয় কোন নদী কে?

উত্তরঃ হালদা নদীকে।


প্রশ্ন ৫২ হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়?

উত্তরঃ খাগড়াছড়ির বাদনাতলী পর্বত শৃঙ্গ থেকে।


প্রশ্ন ৫৩ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?

উত্তরঃ হালদা।


প্রশ্ন ৫৪ কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়?

উত্তরঃ হালদা


প্রশ্ন ৫৫ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী?

উত্তরঃ আত্রাই নদী।


প্রশ্ন ৫৬ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ কর্ণফুলী নদীর উপর।


প্রশ্ন ৫৭ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় কবে?

উত্তরঃ ১৯৬২ সালে।


প্রশ্ন ৫৮ জোয়ার ভাটা হয় না কোন নদীতে?

উত্তরঃ গোমতী নদীতে।


প্রশ্ন ৫৯ কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে?

উত্তরঃ গোমতী নদীকে।


প্রশ্ন ৬০ যমুনা নদীর পূর্ব নাম কি?

উত্তরঃ লৌহিত্য।


প্রশ্ন ৬১ পদ্মা নদীর পূর্ব নাম কি?

উত্তরঃ কীর্তিনাশা।


প্রশ্ন ৬২ বাংলাদেশের উত্তরাঞ্চলের লাইফ লাইন বা জীবন রেখা বলা হয় কোন নদীকে?

উত্তরঃ তিস্তা নদীকে।


প্রশ্ন ৬৩ পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় কোন নদীকে?

উত্তরঃ পড়াই নদীকে।


প্রশ্ন ৬৪ মাওয়া ফেরীঘাট কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ পদ্মা নদীর তীরে।


প্রশ্ন ৬৫ তিনবিঘা করিডোর কোথায় অবস্থিত?

উত্তরঃ তিস্তা নদীর তীরে।


প্রশ্ন ৬৬ তিস্তা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে?

উত্তরঃ নীলফামারী জেলার মধ্য দিয়ে।


প্রশ্ন ৬৭ চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ কর্ণফুলী নদীর।


প্রশ্ন ৬৮ মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ পশুর নদীর তীরে।


প্রশ্ন ৬৯ বাংলার সুয়েজ খাল বলা হয় কোন নদীকে?

উত্তরঃ ঝালকাঠির গাবখান নদীকে।


প্রশ্ন ৭০ পশ্চিম বাহিনীর নদি বলা হয় কোন নদীকে?

উত্তরঃ বিল ডাকাতিয়াকে।


প্রশ্ন ৭১ নদী সিকস্তি কারা?

উত্তরঃ নদী ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণকে নদী সিকস্তি বলে।


প্রশ্ন ৭২ নদী পয়স্তী কারা?

উত্তরঃ নদীতে চর জাগলে যারা চাষাবাদ করতে যায় তারাই নদী পয়স্তী।


প্রশ্ন ৭৩ এক কিউসেক পানি সমান কত?

উত্তরঃ প্রতি সেকেন্ডে এক ঘন ফুট পানি প্রবাহ।

Comments